ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সাধনকাল কাটিয়ে গানের ভুবনে এসেই প্রশংসিত কায়সার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় এক যুগ নিভৃত সন্ন্যাস যাপনের পর ডজনখানেক হিট গান নিয়ে রাজকীয় ভঙ্গিতেই বাংলার সঙ্গীত ভুবনে ফের প্রত্যাবর্তন করলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতস্রষ্টা ‘চিরহরিৎ’ শিল্পী কায়সার ইসলাম।

ইউটিউবে অসংখ্য লাইক শেয়ারের বদৌলতে প্রায় ভাইরাল হয়ে ওঠা চিরহরিৎ-এর সর্বশেষ এসব গানের মধ্যে কয়েকটি গানের ভিডিও হলো- এ কোন পৃথিবী, অর্থহীন আলাপে চলছে অন্তহীন তর্ক, আজ যেন পৃথিবীটাকে নতুন করে চেনা হলো, স্বপ্ন ভেঙ্গে গেছে, বুঝিনি আগে, কিংবা, নিভৃত সন্ন্যাসী।

চিরহরিৎ-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে [https://youtube.com/c/kaiserislamtao] গিয়ে শোনা যাবে তার সব গান; প্রতিটি নিজের গাওয়া, নিজের রচনা ও সুরে তৈরি।
২০১০-১২ পর্বে প্রথম আবির্ভাবেই শ্রোতার মুগ্ধতা কেড়েছিল তার গান। গানের মধ্যে যারা নিজের গভীর মরমের ছায়া খুঁজে ফেরেন, সহজেই তাদের আপন হয়ে যাওয়ার একটি সহজাত বৈশিষ্ট্য রয়েছে এ শিল্পীর। কিন্তু কেন এই মধ্যবর্তী কয়েক বছরের নীরবতা?

জানতে চাইলে কায়সার ইসলাম বলেন, আসলে প্রস্তুতি নিচ্ছিলাম। সহজ, অথচ সাবলীল ও শক্তিমান কিছু একটা করার জন্য প্রস্তুতি। মনে হচ্ছে এখন আমি প্রস্তুত।

করোনার ঘরবন্দি থাকার কাল শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রামে আবারো স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন কায়সার ইসলাম। পাশাপাশি ভারতের কলকাতা আর জামশেদপুর থেকে ডাক এসেছে।

‘চিরহরিৎ মানুষের দল’ নামে তার নতুন এ গানের দলে সহযোদ্ধা হিসেবে রয়েছেন দেশের সেরা পারকাশনিস্ট ও ড্রামার শুভ এবং খ্যাতিমান বেজিস্ট সুশোভন রক্ষিত দীপ।

চিরহরিৎ মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক কায়সার ইসলাম মনে করেন, গান আমাদের প্রাণ।

আমাদের বিশ্বাস। কেউ গায়, কেউ শোনে; কিন্তু সবাই আমরা গানটাকেই শেষ পর্যন্ত বুকের মধ্যে ধরে রাখি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সাধনকাল কাটিয়ে গানের ভুবনে এসেই প্রশংসিত কায়সার

আপডেট টাইম : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১