ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাহরুখের বাড়িতে এনসিবি’র তল্লাশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে তল্লাশি শুরু করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলায় তল্লাশি চালাতে সেখানে প্রবেশ করেছেন তারা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে শাহরুখের বাড়ি মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের লক্ষ করা গেছে। এসময় তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছেন ‘কিং খান’। আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।

জানা যায়, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন। এরপর গাড়িতে উঠে চলে যান।

গত ২ অক্টোবর রাতে বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ ৮ জনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি অবস্থায় রয়েছেন শাহরুখ পুত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাহরুখের বাড়িতে এনসিবি’র তল্লাশি

আপডেট টাইম : ০২:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১