ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এবারের জন্মদিনে যাদের ডাকবেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমণির জন্মদিন। প্রতিবছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। পরী যে থিমে তার জন্মদিনের আয়োজন সাজান, সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড নির্ধারণ করেন। এবার ফেসবুকে জন্মদিন নিয়ে আগাম বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। গল্পটিতে লিখেছেন- ‘এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো। অল্প কিছুসংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তারা কিছু শুনতেই পাননি! যারা সাহায্যের জন্য এলেন, তারা পেটপুরে মজাদার সেই খাবার খেলেন।

বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন- মা, যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়? মেয়েটি উত্তরে বলল- যারা এসেছেন তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তারা কিন্তু খাবার খেতে আসেননি। তারা এসেছেন আমাদের বাড়ির আগুন নেভাতে। এরাই আমাদের আপনজন।’গল্প শেষে পরীমণি লেখেন, ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’ স্ট্যাটাসটির একদম শেষের হ্যাশট্যাগের লেখা থেকে গল্পটি লেখার কারণ স্পষ্ট হয়েছে। পরী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ’২৪ অক্টোবর ফ্যাক্ট’। ফলে খুব সহজেই আন্দাজ করা যাচ্ছে, নিজের বিপদে যাদের পাশে পেয়েছেন তাদের নিয়েই নিজের বিশেষ দিনের আনন্দ ভাগাভাগি করতে চান এই অভিনেত্রী। ধারণা করা হচ্ছে, অন্যান্যবারের মতো এবার আমন্ত্রিত অতিথিদের তালিকা খুব বেশি লম্বা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এবারের জন্মদিনে যাদের ডাকবেন পরীমণি

আপডেট টাইম : ১২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১