ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাহরুখপত্নী ছেলে না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই সপ্তাহ হতে চললো কারাগারে বন্দি বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। একাধিকবার জামিনের আবেদন খারিজ করেছেন আদালত। শাহরুখপুত্রের পক্ষে কোনো যুক্তিই ধোপে টেকেনি সেখানে। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরি। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরি। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনো রকম মিষ্টি তৈরি করবেন না। তাদের রাজপ্রাসাদসম বাড়ি ‘মান্নাত’ এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরি। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরি। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে প্রার্থনা করছেন তিনি।

গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার হন আরিয়ান। আপাতত আর্থার রোড জেলে রয়েছেন তিনি। আজ ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি হবে। আলোর উৎসব দীপাবলির আগে শাহরুখ-গৌরি ছেলেকে ফিরে পাবেন কিনা তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাহরুখপত্নী ছেলে না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না

আপডেট টাইম : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১