ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যে কারণে শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দিলেন সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালো নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি। মহারাষ্ট্রের সবচেয়ে সেরা উকিল সতীশ মানশিন্ডেকে দিয়েও ছেলের জামিনের চেষ্টায় ব্যর্থ শাহরুখ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের ঝড়ে শাহরুখের একটি বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী একটি সংস্থা। মালা ছিড়ে পুতিদানা পড়ার মতো করে বিপদ আসছে তার।

সব মিলিয়ে একেবারেই ভেঙে পড়েছেন বলিউড বাদশাহ। শাহরুখ পণ করেছেন, ছেলেকে মুক্ত না করে শুটিংয়ে ফিরবেন না।

যে কারণে ‘পাঠান’ ছবির শুটিংয়ের জন্য ভারতের বাইরে আর যাওয়া হয়নি শাহরুখের। আপাতত বন্ধ রয়েছে তার পরবর্তী সিনেমা ‘লায়ন’-এর শুটিংও। তবে ‘পাঠান’ছবির নায়িকা নয়নতারা শাহরুখকে ছাড়াই শুটিং শুরু করে দিয়েছেন।

এরই মাঝে জানা গেল- নয়নতারা নয়, এ দুটি সিনেমায় নায়িকার ভূমিকায় পরিচালক আতলির প্রথম পছন্দ ছিলেন দক্ষিণের  তুমুল জনপ্রিয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। শাহরুখেরও পছন্দ ছিল সামান্থাকে।

কিন্তু অজানা কারণে শাহরুখকে সে সময় ফিরিয়ে দেন সামান্থা। উপায় না পেয়ে ছবির পরিচালক আতলি শাহরুখের বিপরীতে নয়নতারাকে পছন্দ করেন। নয়নতারাও বলিউডে অভিষেকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেননি। লুফে নেন শাহরুখের বিপরীতে স্ত্রিন শেয়ার করার প্রস্তাব।

সামান্থা কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সে সময় এ নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চললেও এর কারণ অস্পষ্টই ছিল।

এতোদিন পর বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা তথ্য উঠে এসেছে।

বলি পাড়ার সূত্রের খবর, সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের জন‍্যই নাকি শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা।
বলিউডের এক বড় প্রোজেক্ট হাতছাড়া হয়েছে তার। সামান্থা যখন ছবির প্রস্তাব পান তখন নাগার সঙ্গে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। তাই কাজ করতে রাজি হননি।

গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় সমান্থা এবং নাগা চৈতন্যের। বিচ্ছেদের কারণ হিসেবে যে গুঞ্জন ছড়িয়েছে সেখানেও রয়েছে সন্তান জন্মদানের প্রসঙ্গ।

সন্তানের বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল ওই দম্পতির মধ্যে। সন্তান চাই না বলে নাকি গর্ভপাত পর্যন্ত করিয়েছেন সামান্থা।

তবে এসব তথ্যে সত্যতা নিশ্চিত করেননি সামান্থা বা নাগার কেউ।

প্রসঙ্গত, ‘লায়ন’ সিনেমাটি মূলত ব্যাংক ডাকাতির গল্প নিয়ে বলে জানা গেছে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’- এর অনুকরণে এটি তৈরি হচ্ছে।  সিনেমাটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যে কারণে শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দিলেন সামান্থা

আপডেট টাইম : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১