ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এগিয়ে যাচ্ছে ‘একশতে একশ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাকালে নতুন ধরনের এক গল্প নিয়ে তৈরি হয়েছিল ধারাবাহিক নাটক ‘একশতে একশ’। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। মাছরাঙা টিভিতে এই নাটকের ২০০তম পর্ব প্রচার হবে ১৯ অক্টোবর।

গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হওয়া তারকাবহুল এই ধারাবাহিকটি এরই মধ্যে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, উর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ অনেকে।

অদ্ভুত এক গ্রামকে ঘিরে নাটকের গল্প। গ্রামের নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকে। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করে। নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান, হাট-বাজার সবকিছুতে নারীদের কর্তৃত্ব। এই গ্রামে টাকার কোনো চল নেই। ডলারে লেনদেন হয়। এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করে। কেউ কারো চেয়ে কম নয়। প্রত্যেকেই একশ তে একশ। বেশ ভালোভাবেই চলছিল সবকিছু। কিন্তু করোনাভাইরাস এসে এলোমেলো করে দেয় গ্রামটিকে। গ্রামের পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসে। বদলে যেতে থাকে তাদের জীবনধারা। গল্পে আসে নতুন মোড়। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটির গল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এগিয়ে যাচ্ছে ‘একশতে একশ’

আপডেট টাইম : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১