ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কৌশানীর পর এবার ইলিশের রাজধানী চাঁদপুরে বনি সেনগুপ্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কৌশানী-বনির প্রেম এখন তুঙ্গে। এ কথা সবারই জানা। কিছুদিন আগে কৌশানী মুখোপাধ্যায় বাংলাদেশে এসেছিলেন। শুটিং করেছেন ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে। সম্প্রতি কলকাতায় ফিরে গেছেন তিনি। এবার এলেন তার প্রেমিক কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছান তিনি।

দেশের ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন বনি। আর এজন‌্য তার বাংলাদেশ সফর। এরই মধ্যে ঢাকা ছেড়ে চাঁদপুরে গিয়েছেন এই অভিনেতা। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমায় বনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রাশিদা জাহান শালুক। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

এর আগে শামীম আহমেদ রনি পরিচালিত ‘ছুটি’ ও ‘ধাঁধা’ সিনেমার শুটিং করেছেন বনি। সিনেমা দুটিতে তার নায়িকা কলকাতার কৌশানী মুখোপাধ্যায়। এ সিনেমাগুলো প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

কৌশানী মুখোপাধ্যায় গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় আসেন। ওই দিনই চলে যান ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে। পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কৌশানীর পর এবার ইলিশের রাজধানী চাঁদপুরে বনি সেনগুপ্ত

আপডেট টাইম : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১