ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আমার এই অবুঝ মেয়ের চোখের পানির মূল্য কী নেই, নীরবের স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামীর মুক্তির দাবি জানিয়ে আরজে নীরবের স্ত্রী অভিনেত্রী লাবণ্য লিজা নিজের আবেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘কেন চলে গেলেন নিয়াকে একা ফেলে? আপনি তো জানেন আপনার হাতের ওপর ছাড়া ওর ঘুম আসে না! আমাকে আর নিয়াকে কার কাছে রেখে গেলেন নীরব?’ এভাবেই প্রকাশ করেছেন তিনি। গেল শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় আরজে নীরবের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মানববন্ধন করেছেন তার সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা। তাদের দাবি- প্রতিষ্ঠানের অন্যায়ের দায় মালিকপক্ষের, বেতনভুক্ত কর্মচারীর নয়। সেখানে নীরবের নিঃশর্ত মুক্তি চান তার স্ত্রী।

তিনি বলেন, ‘আমি নীরবের সহধর্মিণী হিসেবে জানি, নীরব মালিকপক্ষের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা বিভিন্ন জিনিসের প্রচার-প্রচারণা করেই আমাদের পেট চালাই। এই কাজ না করলে আমাদের না খেয়ে থাকতে হবে। আমি নীরবের নিঃশর্ত মুক্তি চাই।’ এদিকে নীরবের তিন বছরের মাসুম বাচ্চা বাবাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করে। বাবার মুক্তির দাবিতে সেও মানববন্ধনে উপস্থিত ছিল। তার আকুতি, ‘আমি পাপ্পাকে চাই।’ মেয়ের এমন কষ্টে মা লাবণ্য জানিয়েছেন, ‘আমার এই মাসুম অবুঝ মেয়ের চোখের পানির মূল্য কী তোমার কাছে নেই আল্লাহ? আমার মেয়েটাকে তুমি আর কষ্ট দিও না। প্রতিটা রাত সে জেগে জেগে পাপ্পার সঙ্গে কথা বলে, পাপ্পা তুমি আসো।’

প্রসঙ্গত, কয়েক মাস আগে আরজে পেশা ছেড়ে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমে যোগদান করেন আরজে নীরব। গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবির নীরবকে (আরজে নীরব) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আমার এই অবুঝ মেয়ের চোখের পানির মূল্য কী নেই, নীরবের স্ত্রী

আপডেট টাইম : ১২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১