ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আজমেরি হক বাঁধন বলিউডে পা রাখলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আগেই টালিউডে পা রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিতের তৈরি সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করে দুই বাংলার দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি। এবার টালিউড থেকে বলিউডে পাড়ি জমালেন দেশীয় এই নায়িকা।

বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমাতে দেখা যাবে আজমেরি হক বাঁধনকে।

ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ক্যাপশনে বাঁধনের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে এবার আমার সিনেমাতে পেলাম!’

এদিকে পরিচালক বিশালকে নিয়ে বাঁধন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, ‘বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই ভাল লাগছে। খুবই মাটির মানুষ তিনি। এই ছবির পুরো টিমটাই অসাধারণ।’

কয়েক মাস আগেই বাঁধনের অভিনীত সিনেমা ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। এটিই প্রথম বাংলাদেশের ছবি যা স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে।এবার বলিউডে’ও যে তিনি চমক দেবেন তা বলাই বাহুল্য।

‘খুফিয়া’ সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাব্বু, আলি ফজল সহ আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের। সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আজমেরি হক বাঁধন বলিউডে পা রাখলেন

আপডেট টাইম : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১