ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রাজ-শিল্পার বিরুদ্ধে শার্লিনের এফআইআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠিকে নিয়ে আবারও সরব হলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। এবার রাজ ও শিল্পার বিরুদ্ধে যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর করলেন শার্লিন। মুম্বাইয়ে জুহু থানায় এই দম্পতির নামে অভিযোগ দায়ের করেছেন শার্লিন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে শার্লিন চোপড়া বলেছেন, রাজ আমার ওপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন। এছাড়াও শিল্পা শেঠির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন শার্লিন।

এর আগে, গত এপ্রিলে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন শার্লিন। সেসময় শার্লিনের অভিযোগ ছিল রাজ কুন্দ্রা তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। তিনি চাইছিলেন, ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করবেন। শার্লিনের দাবি, রাজ তাকে বলেছিলেন, সেই অ্যাপে শার্লিন তার নিজের ভিডিও আপলোড করতেপারেন।

শার্লিন জানান, সেই বছর ২৭ মার্চ আচমকা শার্লিনের বাড়ি চলে যান রাজ। আগে থেকে কিছু শার্লিনকে জানাননি তিনি। দু’জনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে কোনো একটি মেসেজ নিয়ে। শার্লিনের অভিযোগ, আচমকাই তাকে চুমু খেতে শুরু করেন রাজ।

শার্লিন বাধা দিলেও তার কথা শোনেন না তিনি। এমনকি রাজ নাকি শার্লিনকে তার ও শিল্পার সম্পর্কের সমস্যার কথা বলতে শুরু করেন। রাজের কথায়, তাদের সম্পর্ক নাকি‘জটিল’। আর তাই তিনি সর্বদা মানসিক চাপে থাকেন।

শার্লিন আরও জানান, শিল্পার সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল ছিল না রাজের। সেই দুঃখও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা। গত মঙ্গলবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের কর্মকর্তাদের সামনে নিজের বক্তব্য রেকর্ড করেছেন শার্লিন।

শার্লিনের দাবি, তিনি চান যেই সমস্ত নিরীহ মেয়েকে দিয়ে জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হয়েছে, তারা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রাজ-শিল্পার বিরুদ্ধে শার্লিনের এফআইআর

আপডেট টাইম : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১