ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিতর্ক উপেক্ষা করেই ফের একফ্রেমে কাঞ্চন-শ্রীময়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল টলিউড অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্কের কথা। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ব্যানার্জী দুজনের মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ করেন। এই নিয়ে বিতর্ক অনেক দূর অবধি গড়ালেও পরে এই মামলা ধামাচাপা পড়ে যায়। এবার সেই সকল আলোচনা, বিতর্ককে দূরে সরিয়ে ফের একবার একসঙ্গে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে।

কিন্তু সম্প্রতি শ্রীময়ী একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে তার সঙ্গে দেখা যাচ্ছে কাঞ্চনকে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘শারদীয়ার শুভেচ্ছা… শত বাধা আসুক, আমরা সব পেরিয়ে মূল্যবান মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার অভ্যেস ছেড়ে দিইনি। যেমন প্রতি বছর করে এসেছি। তেমনই এ বছরেও…!’

জানা গিয়েছে, শ্রীরামপুরের এক পুজা মন্ডপে হাজির ছিলেন কাঞ্চন মল্লিক, সেই পুজাতে আমন্ত্রিত ছিলেন শ্রীময়ী চট্টরাজও। কাঞ্চনের পরনে ছিল ঘিয়ে রঙা পাঞ্জাবি আর পাজামা, শ্রীময়ী পরেছেন লাল-মেরুন পাড় ঘিয়ে রঙা শাড়ি। অপর একটি ভিডিওতে ঢাক বাজাতে দেখা গেছে কাঞ্চনকে।

উল্লেখ্য, কিছুদিন আগেই স্বামী কাঞ্চন এবং শ্রীময়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পিঙ্কি। পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চনও। অন্যদিকে লিখিত অভিযোগ না করলেও, আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন শ্রীময়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিতর্ক উপেক্ষা করেই ফের একফ্রেমে কাঞ্চন-শ্রীময়ী

আপডেট টাইম : ১২:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১