ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সেই অভিমানী গৃহবধূর সঙ্গে দেখা করলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি অনুদানপ্রাপ্ত ‘গলুই’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে জামালপুরে গিয়েছিলেন বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন নায়িকা পূজা চেরী। ছবিটির শুটিংয়ে শাকিব খানকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ। জানা যায়, শাকিব খানের শুটিং দেখতে নিয়ে না যাওয়ায় স্বামীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জামালপুরের এক গৃহবধূ।

এমন ঘটনা জানতে পেরে শাকিব খান বলেছিলেন, ‘ঘটনাটা শুনেছি আমি। মন খারাপ হয়েছে খুব। এটা কখনোই কাম্য নয়। কোনো মানুষেরই এমনটা করা উচিত নয়। জীবন সবার আগে। তারপর আবেগ ইমোশন। ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে বলেছি স্থানীয় প্রশাসনকে। কিছুটা সময় তাদের সঙ্গে কাটাতে চাই। এমন পাগলামিতে ভরা ভালোবাসার জন্যই আমি আজকের আমি হয়েছি।

এবার জানা গেলো, সেই গৃহবধু এবার শাকিব খানের দেখা পেয়েছেন। শুধু দেখাই নয় প্রিয় নায়কের সঙ্গে গল্প করারও সুযোগ পেয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে সেই গৃহবধূর পুরো পরিবার এসেছিলেন শাকিব খানের শুটিং দেখতে। এ সময় শাকিব খানসহ পুরো শুটিং ইউনিট বেশ কিছু সময় কাটান সেই পরিবারের সঙ্গে। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

শুক্রবার শাকিব খান এই খবর নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল; সেকারণে তাঁর সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। আজ পুরো পরিবারসহ এসেছিল ওই নারী। কিছু সময় পার করেছি উনার পরিবারের সঙ্গে; ভালো লেগেছে।’ ভক্তদের সতর্কবার্তা দিয়ে শাকিব খান আরও বলেন, ‘যা হয়েছে হয়েছে। সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে; আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সেই অভিমানী গৃহবধূর সঙ্গে দেখা করলেন শাকিব খান

আপডেট টাইম : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১