ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জি বাংলা বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা, স্টার জলসা ও স্টার প্লাসসহ অন্যান্য বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করতে হলে ‘ক্লিন ফিড’ (মূল ভিডিও) পাঠাতে হবে। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলগুলো আর সম্প্রচার করতে দেবে না বাংলাদেশ সরকার। এমন নির্দেশনার পর এবার বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ শুক্রবার (১৫ অক্টোবর) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জি বাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন।’ বন্ধ থাকা বাকি চ্যানেলগুলো পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের ফাকে বিজ্ঞাপন প্রচার করে, এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও ক্যাবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা ও স্টার স্পোর্টসহ প্রায় ৬০টি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

উল্লেখ্য, টেলিভিশন প্রযুক্তিতে ‘ক্লিন ফিড’ বলতে মূল ভিডিও সিগন্যালকে বোঝায়। পরবর্তীতে এই ভিডিওতে গ্রাফিকস এবং টেক্সট যুক্ত করা হয়। চ্যানেল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ফিডের মাঝে মাঝে বিজ্ঞাপনের ক্লিপ যুক্ত করে। বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো কোনো ধরনের অনুমতি ছাড়াই বিজ্ঞাপন বা অন্যান্য প্রচারণাসহ সম্প্রচার করে আসছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জি বাংলা বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে

আপডেট টাইম : ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১