ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাকিব-পূজার সঙ্গে নৈশভোজ করবেন সেই অভিমানী গৃহবধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে ‘গলুই’ সিনেমার শুটিং করছেন। এটি নির্মাণ করছেন এস এ হক অলিক। এতে শাকিবের নায়িকা পূজা চেরি। সিনেমাটির শুটিং চলছে জামালপুরের গ্রামীণ অঞ্চলে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন শাকিব এবং পূজাকে একবার দেখার জন্য। এদিকে শাকিব খানের শুটিং দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এটি প্রকাশ্যে আসে। মুহূর্তেই খবরের শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়ে পরিণত হয়।

এই ঘটনা জানার পরে ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু দুঃখ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, ‘আমরা বিষয়টি জানতাম না। জানতে পেরে পুরো টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছি। আমরা ওই পরিবারকে নৈশভোজের নিমন্ত্রণ করেছি। সেখানে শাকিব খান ও পূজা চেরি উভয়েই উপস্থিত থাকবেন।’

এমন ঘটনায় বিস্মিত হয়ে শাকিব বলেন, স্থানীয় পত্রিকায়ও এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে জেনেছি। শুনে খুবই খারাপ লেগেছে। ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে বলেছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এই ভালোবাসার প্রতিদান কীভাবে দিতে হয় আমার জানা নেই। মানুষ এভাবে ভালোবাসা বলেই হয়তো আজও আমি কাজ করতে পারছি।

এরআগে, গত ২৯ সেপ্টেম্বর রাতে জামালপুর পৌঁছেছেন শাকিব খান। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করেছেন শুটিং। বর্তমানে সেই এলাকায় সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে টানা ৩৫ থেকে ৪০ দিন দৃশ্যধারণ করা হবে। অভিনয় শিল্পীরা যাওয়া-আসার মধ্যে আছেন। যার যখন শুট, তখন তিনি যোগ দিচ্ছেন।

‘গলুই’ সিনেমাটি নির্মাণ করছেন এস এ হক অলিক। এতে শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। শাকিব অভিনয় করছেন লালু চরিত্রে। যে কিনা গ্রামের সহজ-সরল এক যুবক। অন্যদিকে পূজা অভিনয় করছেন মালা নামের রূপবতী এক তরুণীর ভূমিকায়। এছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাকিব-পূজার সঙ্গে নৈশভোজ করবেন সেই অভিমানী গৃহবধূ

আপডেট টাইম : ০২:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১