ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দেবীর অপমানে গায়ককে খুনের হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মিউজিক ভিডিওতে দেবীকে অপমান করার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান আইডল থেকে আসা গায়ক রাহুল বৈদ্যর বিরুদ্ধে। মৃত্যুর হুমকিও পাচ্ছেন রিয়ালিটি শো’এর এই তারকা। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গানটি। অনেকের পছন্দ হলেও একাংশ আপত্তি তুলেছেন রাহুলের এই নতুন মিউজিক ভিডিও নিয়ে।

গানটিতে হিন্দু দেবী মোগল মাতার নাম উল্লেখ করা হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়েছেন অনেকে। গুজরাট ও রাজস্থানের মহিলারা মোগল মাতার আরাধনা করে থাকেন। চটুল গানে সেই দেবীর নামের ব্যবহার অনেকে মেনে নিতে পারেননি। এজন্য একাধিক খুনের হুমকি পেয়েছেন রাহুল। তাকে মারধর করার হুমকিও দেওয়া হয়েছে।

অবিলম্বে গান থেকে মোগল মাতার নাম না সরালে রাহুলের নামে পুলিশে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

রাহুল যে ক্রমাগত হুমকি পাচ্ছেন, তার মুখপাত্র একথা স্বীকার করে বলেন, ‘গানটি দর্শকদের আনন্দ দিতে তৈরি করা হয়েছে। তাতে যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে গায়ক দুঃখিত। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।’

নবরাত্রি উপলক্ষ্যে ‘গরবে কি রাত’ নামের এই মিউজিক ভিডিওটি তৈরি করেন রাহুল। গান গাওয়ার পাশাপাশি তাতে অভিনয়ও করেন তিনি। তার বিপরীতে ভিডিওতে রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মা।

রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ থেকে জনপ্রিয়তা পান রাহুল। তারপর থেকে ‘শাদি নম্বর ১’, ‘ক্রেজি ৪’,‘রেস ২’র মতো সিনেমায় গান গেয়েছেন। কিছুদিন আগে ভারতীয় টিভি অভীনেত্রী দিশা পারমারকে বিয়ে করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দেবীর অপমানে গায়ককে খুনের হুমকি

আপডেট টাইম : ১১:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১