ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাবনূর আবারও ভক্তদের নতুন সুখবর দিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াপ্রবাসী। অভিনয় থেকে দূরে। ভক্তদের সঙ্গেও ছিল না কোনো যোগাযোগ। সে জন্যই গত ১৪ সেপ্টেম্বর তিনি ছোটবোন ঝুমুরের সহায়তায় ইউটিউবে একটি চ্যানেল খুলেছিলেন। ২৪ সেপ্টেম্বর সেই চ্যানেল থেকে সিডনি থেকে লাইভও করেন। ইউটিউবের পাশাপাশি শাবনূরের ফেসবুক ও ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু গত ২ অক্টোবর দুঃসংবাদ দেন এই নায়িকা। জানান, তার ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই হ্যাকড হয়েছে। ১২ দিন পর বৃহস্পতিবার আবার জানালেন সুসংবাদ। বললেন, অনেক চেষ্টার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তিনি ফিরে পেয়েছেন। তবে ইউটিউব চ্যানেলটি এখনো উদ্ধার করা যায়নি।

বৃহস্পতিবার শাবনূর তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রিয় বন্ধু ও ফলোয়ারস, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ এখন আমার কাছে। তবে হ্যাকিংয়ের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা ফেরত পাচ্ছি না।’ তিনি আরও লেখেন, ‘যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে কিন্তু তারা তো আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাবনূর আবারও ভক্তদের নতুন সুখবর দিলেন

আপডেট টাইম : ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১