ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আমির খানের বিপরীতেই অভিনয় করছেন সামান্থা?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রুথ প্রভু। সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এরপর ব্যস্ত হয়েছেন সিনেমার কাজে। কিছুদিন আগে তেলেগু ভাষায় নির্মিত একটি নারীকেন্দ্রিক ছবির কাজের জন্য চুক্তি করেছেন। আসছে নভেম্বরের শুরুতে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থা জানিয়েছেন, শিগগির বলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। আর এটিই হবে তার প্রথম হিন্দি সিনেমা। আর এ ঘটনায় তোলপাড় বিনোদন দুনিয়া, এ কারণেই যে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলছেন ভক্তরা। অর্থাৎ আমির খানের সঙ্গে যে গোপন সংখ্যর কথা উঠেছিল তা অনেকটা মিলে যাচ্ছে। সামান্থা কি আমির খানের ছবিতেই নায়িকা হচ্ছেন, এ প্রশ্ন এখন দক্ষিণ, বলিউড সবখানে।

জানা গেছে, কিছুদিন আগে তিনি বলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও ছবির নাম ও সহশিল্পী কারা থাকছেন- এ বিষয়ে বলেননি সামান্থা। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ছবির কাজ শুরু করবেন। আর এ কারণে এরই মধ্যে মুম্বাইতে একটি ফ্ল্যাটও কিনেছেন এই অভিনেত্রী।

এর আগে সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলিম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুম ব্যাপক সাফল্য পায়। এখন সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অন্যটি ‘শকুন্তলাম’। এই ছবিতে পৌরাণিক চরিত্র শকুন্তলার চরিত্রে দেখা যাবে সামান্থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আমির খানের বিপরীতেই অভিনয় করছেন সামান্থা?

আপডেট টাইম : ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১