ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রাইমা বিয়ে করবো না, নিজের মতো করে থাকবো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তারকাদের নিয়ে নানা গুঞ্জন সবসময় লেগেই থাকে। সম্প্রতি রাইমা সেনের বিয়ে নিয়ে এক গুঞ্জন বেশ চাউর হচ্ছে। তবে বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছেন না সুচিত্রা-নাতনি।

নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রাইমা সেন। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে খানিক উষ্মা প্রকাশ করে রাইমা বলেন, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনো চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেলো! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এসব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

এরপর কিছুটা স্থির হয়ে বললেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করবো না। নিজের কাজটাই মন দিয়ে করবো। নিজের মতো করে থাকবো। ‘

ফটোশ্যুটে রাইমার সঙ্গী ছিলেন নিখিল জৈন। এই মুহূর্তে সিংহভাগ মানুষ যাকে চেনেন নুসরাতের সঙ্গী হিসেবে। ছবি তোলার ফাঁকেই গল্প জুড়ে দিলেন নিখিল-রাইমা। ডায়েট থেকে ডিম ভাজা, আলোচনা চললো সবকিছু নিয়েই।

রাইমা মাংস খেতে ভালোবাসেন। পূজার চারদিন পাতে পাঁঠার মাংস তার চাই-ই চাই। কিন্তু নিখিল আবার সেভাবে মাংস পছন্দ করেন না। দুই বন্ধুকে মেলাতে পারেনি মাংস-প্রীতি। তবে শরীরচর্চার প্রতি দুজনের ভালোবাসা দেখার মতো।

দুজনের ব্যক্তিজীবন নিয়ে চর্চা অবিরাম। কিন্তু সে সবের তোয়াক্কা করেন না তারা। ক্যামেরার খচখচ শব্দ, বিরিয়ানির গন্ধ আর একরাশ গল্পে আরও গভীর হলো রাইমা-নিখিলের বন্ধুত্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রাইমা বিয়ে করবো না, নিজের মতো করে থাকবো

আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১