ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

লেখক জোভানের গল্পের নায়িকা তাসনিয়া ফারিণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো নাটকের গল্প ও চিত্রনাট্য লিখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটিতে অভিনয়ও করেছেন জোভান, সঙ্গে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন। তখন এই গল্পটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছে। এরপর আমি সংলাপ, দৃশ্যগুলো বলি, আমার বন্ধুরা সেভাবে লিখতে শুরু করে। এরপর সেই স্ক্রিপ্টটা পরিচালক সহিদ উন নবীর সঙ্গে শেয়ার করার পর উনার বেশ পছন্দ হয়, এরপর শুটিংয়ে নেমে পড়ি।’

তাসনিয়া ফারিণ বলেন, ‘গল্পটা খুবই সুন্দর, জোভান যখন আমার সঙ্গে শেয়ার করলো তখন আমি তাকে সাধুবাদ জানাই। একজন শিল্পী যখন তার অভিনয়ের বাইরে নতুন একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে; সেটা অবশ্যই ভালো দিক। অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপরও সে সেটা করছে। কেউ যদি তার অন্য একটা গুণ এক্সপ্লোর করতে চায় তাহলে সেটা তো খুবই ভালো। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছে। খুবই ইন্টারেস্টিং। আমি তার সেই গল্পের একটা অংশ হতে পেরেছি এবং চেষ্টা করছি কাজটিকে আরও বেশি সুন্দর করার।’

নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘খুবই ইন্টারেস্টিং একটা গল্প, যেটার গল্প ও চিত্রনাট্য করেছে জোভান নিজে। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করে এটা ঠিক তেমনই। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং হচ্ছে। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।’

‘আমার বার্থ ডে’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ। পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

লেখক জোভানের গল্পের নায়িকা তাসনিয়া ফারিণ

আপডেট টাইম : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১