ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পূজায় রাজীব মণির ৪ নাটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বক্তব্যধর্মী নাটক লিখে প্রশংসিত নাট্যকার রাজীব মণি দাস। সারা বছরই নাটক লেখার কাজে ব্যস্ত থাকেন তিনি। তবে বিভিন্ন উত্সব আয়োজনে তার কর্ম ব্যস্ততা বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় আগামী দুর্গাপূজা উপলক্ষ্যেও চারটি নাটক লিখেছেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষ্যে ১৩ অক্টোবর স্বপ্নের কারিগর ইউটিউব চ্যানেলে বিকাল ৩টায় প্রকাশ পাবে রাজীব মণি দাসের রচনায় ও হারুন রুশোর পরিচালনায় বিশেষ নাটক ‘ইটালিয়ান জামাই’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, জামাল রাজা, অধরা প্রিয়া, সিরাজুল ইসলাম, আফরোজা হোসেন প্রমুখকে। দুর্গাপূজার অষ্টমীর দিন একুশে টেলিভিশনে ১২ অক্টোবর রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শুভ বিজয়া’। ১৫ অক্টোবর রাত ৮টায় দশমীর পূজায় এসএ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিসর্জন’। দুটি নাটকই পরিচালনা করেছেন সঞ্জয় রাজ।

অন্যদিকে চ্যানেল নাইনে দশমীর পূজার দিন রাত ১০টায় প্রচার হবে ‘বাঁশি’ নামের নাটকটি। এটি পরিচালনা করেছেন আল হারুন। আর নাটক তিনটি প্রযোজনা করেছে অরোরা অ্যাড মিডিয়া। নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে— আহসানুল হক মিনু, শাহেদ শরিফ খান, ফারাজানা রিক্তা, সঞ্জয় রাজ, এনিলা তানজুম, সুমনা সোমা, রেবেকা রউফ, খলিলুর রহমান কাদেরী, আশরাফ করিব প্রমুখ।

নাটকগুলোর প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, আমি সবসময় বক্তব্যনির্ভর নাটক লেখার চেষ্টা করি। তা ছাড়া উৎসব আয়োজনের নাটকগুলোতেও আনন্দের ছোঁয়া যে যেন থাকে, সেদিকে খেয়াল থাকে আমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি নাটকগুলো উপভোগ্যই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পূজায় রাজীব মণির ৪ নাটক

আপডেট টাইম : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১