ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

স্ত্রীর কাছেই ফিরছেন নোবেল?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দিন ধরে গায়ক নোবেলের সঙ্গে দাম্পত‌্য সম্পর্কের টানাপড়েন চলছিল স্ত্রী সালসাবিল মাহমুদের। গুঞ্জন উড়ছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর সালসাবিল নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। গত ৬ অক্টোবর এ খবর প্রকাশ‌্যে আসে। তারপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।

শনিবার (৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে নোবেল জানান, পাত্রী খুঁজছেন তিনি। এর একদিন না পেরুতেই বিতর্কিত এই গায়ক দাবি করলেন—স্ত্রীর সঙ্গে তার সকল বিবাদের মীমাংসা হচ্ছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে নোবেল ফেসবুকে স্ট‌্যাটাসে লিখেন—‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

নোবেলের স্ট‌্যাটাস নিয়ে হাস‌্যরসে মেতে উঠেছেন নেটিজেনরা। অনেকে কটাক্ষ‌্য করে মন্তব‌্য করতেও ছাড়ছেন না। যদিও কেউ কেউ নোবেলকে সাধুবাদ জানিয়েছেন এমন সিদ্ধান্তের জন‌্য। এ বিষয়ে কথা বলার জন‌্য নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। এই পরিচয় রূপ নেয় প্রেমে। ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

স্ত্রীর কাছেই ফিরছেন নোবেল?

আপডেট টাইম : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১