ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জামিন বাড়াতে আদালতে আজ আবেদন করবেন পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা  ডেস্কঃ মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করবেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

রোববার বিচারিক আদালতে হাজির হয়ে তিনি এ আবেদন করবেন।

পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩১ আগস্ট এ মামলায় আদালত পরীমনির জামিনের আদেশ দেন। মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের আগ পর্যন্ত জামিনের ওই আদেশ দেওয়া হয়েছিল। ৪ অক্টোবর মামলাটিতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার মামলাটির ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে পরীমনি তার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করবেন।

এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমনির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।

এরও আগে ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।

হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য আলামতগুলোর মধ্যে দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, দুটি ভিসা কার্ড, একটি গোল্ডকার্ড ও দুটি পাসপোর্ট উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জামিন বাড়াতে আদালতে আজ আবেদন করবেন পরীমনি

আপডেট টাইম : ১০:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১