ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কারাগারে ছেলে, খাওয়া-ঘুম ছেড়ে ভেঙে পড়েছেন শাহরুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারকাপুত্র বলে এনসিবির কাছে কোনো ছাড় পেলেন না শাহরুখের ছেলে আরিয়ান খান।

কয়েক দফা রিমান্ড শেষে আরিয়ানকে ১৪ দিনের জেল দিয়েছে মুম্বাই মেট্রোপলিটন আদালত। গতকাল শুক্রবার (৮ অক্টোবর) এই মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আরিয়ানকে ১৪ দিনের কারাবাসের দণ্ড দেয়া হয়েছে।

ছেলের জেল হওয়ায় ভেঙে পড়েছেন বলিউডের কিং খান শাহরুখ। ভারতীয় বেশকিছু গণমাধ্যম এমনটাই দাবি করছে।

আরিয়ান এনসিবির হাতে আটক হওয়ার পর থেকেই শাহরুখ দুশ্চিন্তায় রয়েছেন। খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিকমতো। এমনকি ঘুমাতেও পারছেন না।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ছন্দে ফিরেছিলেন নতুন কয়টি ছবিতে যুক্ত হয়ে। শুটিংও শুরু করেছিলেন। কিন্তু ছেলে আটক হওয়ার পর সবই ভেস্তে গেছে। স্বাভাবিক জীবনযাপনটাও হারিয়ে গেছে শাহরুখের কাছে।

ছেলের জামিনের আবেদন বারবার খারিজ করা হচ্ছে দেখে হতাশ হচ্ছেন তিনি। তবে এখনো এসব নিয়ে মুখ খুলছেন না শাহরুখ।

তাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন বলিউডের তার অনেক সহকর্মী। সালমান, কাজল, রানী মুখার্জীরা তাকে ফোনে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কারাগারে ছেলে, খাওয়া-ঘুম ছেড়ে ভেঙে পড়েছেন শাহরুখ

আপডেট টাইম : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১