ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শয়তানের চোখে পড়ে গেছ: শাহরুখপুত্রকে লেখা হৃত্বিকের পোস্ট ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদককাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ১৪ দিনের জন্য তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত চার দিন ধরে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রুদ্ধদ্বার কক্ষে বন্দি বলিউড বাদশার ছেলে।

ছেলের জামিনের জন্য বৃহস্পতিবার সারাদিন ছুটোছুটি করেছেন শাহরুখ। নতুন সিনেমা ‘পাঠান’র গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল কিং খানের।

সেই সফর বাতিল করে চলে আসেন মুম্বাইয়ে। কিন্তু বিফলে গেল সব চেষ্টা। ১৪ দিনের জন্য জেলে থাকতে হবে তার প্রিয় পুত্রকে।

এদিকে আরিয়ানকে এই বিপদে ভেঙে না পড়তে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত তারকা হৃত্বিক রোশন। শাহরুখপুত্রকে সাহস দিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। হৃত্বিকের সেই পোস্ট রীতিমতো নেটমাধ্যমে ভাইরাল।

‘আমার প্রিয় আরিয়ান’ দিয়ে শুরু করে ইনস্টাগ্রামে বৃহস্পতিবার হৃত্বিক রোশন লিখেছেন,  ‘জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। আমি জানি, তুমি খুবই চাপ অনুভব করছ। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে। এই সবকিছুই তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরোকে জাগিয়ে তুলবে। তবে সাবধান! নিজের মধ্যে থাকা ভালোটাকে নষ্ট হতে দিও না। তোমার ভেতরে দয়া, করুণা, ভালবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও, কিন্তু এগুলিকে বাঁচিয়ে রেখো। ভুল-ভ্রান্তি, জয়-পরাজয় সবই আদতে এক। তোমাকে বুঝে নিতে হবে, কাকে আপন করবে, কাকে বাদ দেবে।’

হৃত্বিক আরও লেখেন, ‘তোমাকে ছোট থেকে চিনি। আবার একজন মানুষ হিসেবেও চিনি। অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করবে, সেগুলোই তোমার উপহার। আমাকে বিশ্বাস কর, এই বিন্দুগুলো যখন এক করবে, তখন দেখবে সবটাই অর্থপূর্ণ হবে।’

আরিয়ানকে সতর্কবার্তা দেন হৃতিক, ‘শয়তানের চোখে পড়ে গেছ, নিজেকে শান্ত রাখো, আর সবকিছু দেখতে থাকো। এই মুহূর্তে তোমার ভেতরে টম তৈরি হচ্ছে। আর কিছুদিন পরই টমের জীবনে সূর্য উঠবে। তবে তার আগে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ওপর ভরসা রেখো, তোমার ভিতরেই আলো আছে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরও ১০ জনের সঙ্গে আটক হন শাহরুখপুত্র আরিয়ান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শয়তানের চোখে পড়ে গেছ: শাহরুখপুত্রকে লেখা হৃত্বিকের পোস্ট ভাইরাল

আপডেট টাইম : ১০:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১