ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাহরুখের দুঃসময়ে পাশে দাঁড়ালেন নায়ক সাইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সোনার চামচ মুখে নিয়ে জন্ম বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। প্রাসাদোপম ‘মন্নত’-এ বেড়ে ওঠা, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, বিলাসবহুল জীবন যাপন সবই ছিলো তার মধ্যে। কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেল এক রাতেই। প্রমোদতরীর পার্টিতে শামিল থাকাই জীবনের মোড় ঘুরিয়ে দিল বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজত।

তারকা পুত্রের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড বাদশা। এমনকি নেটিজেনদের একাংশ শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এদিকে শাহরুখের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুসারীরা। বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা শাহরুখের সমর্থনে সরব হয়েছেন। এদিকে পছন্দের অভিনেতার এমন বিপদে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক সাইমন সাদিক।

তিনি লিখেছেন, পৃথিবীতে কোনো বাবাই খারাপ না। আর বাবার কাছে কোনো সন্তান খারাপ, সেটা চিন্তাতেও আসেনা। একজন বাবার কাছে সবচেয়ে খারাপ সময়টা হলো, যখন তার সন্তান বিশাল বড় একটা দুঃসময় পার করে।

শাহরুখ খান। শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে আপনার যে সুনাম, আপনার যে মহত্ব, আপনার যে খ্যাতি, আপনার যে মানবিক দিক, সেটা হয়তো দুই/চার/দশ জনের আছে। আপনার নিজের সংসারের ছবির ফ্রেম অসাধারণ, চমৎকার, ভালোবাসার। নিজের সন্তানের দুঃসময়ে আপনি যেভাবে ভেঙে পড়েছেন এটা খুব স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, রাতের আকাশ ভোরের অপেক্ষায়। সকল জটিলতা কাটিয়ে ছেলে ফিরে আসুক ঘরে, আনন্দে ভরে উঠুক ভুবন। নিজের মত, নিজের ছেলের যত্ন নিন। ছেলের বন্ধুদের যত্ন নিন। শাসন, খেয়াল, আনন্দ আর ভালোবাসায় ভেসে যাক সব দুঃখ স্মৃতি।

সাইমন গণমাধ্যমকে বলেন, একজন বাবার কাছে সবচেয়ে বড় দুঃসময় সন্তানের বিপদ। সন্তানের জন্য শাহরুখ খারাপ সময় পার করছেন। শুটিং বন্ধ করেছেন। মানুষের নানান কথা শুনছেন। সাম্প্রতিক ঘটনায় প্রিয় তারকার জন্য মানসিকভাবে কষ্ট পাচ্ছিলাম। আমিও একজন বাবা। সারা জীবন একজন শাহরুখ খান, তার সন্তানের, তার পরিবারের জন্য সবকিছু করেছেন। যে যা চেয়েছেন, তা–ই দিয়েছেন। সেই বাবাকে এখন শুনতে হচ্ছে, ছেলেকে কোনো সময় দেননি। বাবা ব্যস্ত থাকলেই কি ছেলে বিপথে যাবে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাহরুখের দুঃসময়ে পাশে দাঁড়ালেন নায়ক সাইমন

আপডেট টাইম : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১