ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গায়ক নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠালেন স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

 সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
 এদিকে সামাজিক মাধ্যম ফেসবুকে মঈনুল আহসান নোবেলও বিচ্ছেদের কথা জানিয়েছেন। এক স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘ডিভোর্স’।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মঈনুল আহসান নোবেলের। একই বছর ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের নোবেল। তবে গানের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় তিনি। নোবেল মানেই যেনো বিতর্ক, যে বিতর্কের শেষ কোথায় কেউ জানে না।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের ‘হেয়’ করে মন্তব্য করেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। র‍্যাবও তাকে ডেকে নেয়। যেখানে তিনি বলেন, নিজের আসন্ন গান ‘তামাশা’র প্রচারে এমনটা করেছেন। এ যাত্রায় ক্ষমা চেয়ে র‍্যাবের কাছে লিখিত দিয়ে আসেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গায়ক নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠালেন স্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১