ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মিস ওয়ার্ল্ড আমেরিকা’ শ্রী সাইনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ খেতাব জিতলেন শ্রী সাইনি। লস এঞ্জেলসে ডায়ানা হেডেন সাইনির মাথায় এই শিরোপা পরিয়ে দেন।

শ্রী সাইনির কাছে এ শিরোপা যেনো স্বপ্নের মতোই। কারণ এতদূর আসার পথটা মোটেও মসৃণ ছিল না তার।

ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় পড়লে মাত্র ১২ বছর বয়সেই তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। সে দুর্ঘটনায় তার সমস্ত মুখটাই পুড়ে গিয়েছিল। তবে থেমে থাকেননি শ্রী সাইনি। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। অপরিসীম অধ্যবসায়, জেদ আর সংকল্পের কারণেই শূন্য থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। হয়েছেন এবছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’।

এমন খেতাবে উচ্ছ্বসিত শ্রী সাইনি জানান, তিনি দারুণ খুশি। আবার ভয়ও করছে। সবকিছুই সম্ভব হয়েছে মা-বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য।

তিনি জানান, এই খেতাব পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছেন।

ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে দীর্ঘ পোস্টও করেছেন সাইনি। সেখানে লিখেছেন, তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই খেতাব পেলেন। সাফল্যের জন্য মা-বাবার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানান সাইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মিস ওয়ার্ল্ড আমেরিকা’ শ্রী সাইনি

আপডেট টাইম : ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১