ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আবারো প্লে-ব্যাকে সায়েরা রেজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একজন সংগীতশিল্পী হিসেবে দীর্ঘ সময় ধরেই প্রশংসিত সায়েরা রেজা। তিনি করোনাকালেও গানে নিয়মিত। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বল তারে’ সিনেমার টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।

রোমান্টিক ধাঁচের ফোকগানের ডুয়েটে তার সাথে প্লেব্যাক করেছেন বেলাল খান। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জে কে মজলিস।

সায়েরা ও জে কে’র করা একাধিক গান ইতোপূর্বে শ্রোতা-নন্দিত হয়েছে। ২০১১ সালে নোমান রবিনের পরিচালনায় অনুরূপ আইচের কথায় ও আরফিন রুমির সুর ও সঙ্গীতে ‘কমন জেন্ডার’ সিনেমার সুপারহিট আইটেম সং ‘ওরে সোনা’র মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সায়েরা রেজার। সেই ধারাবাহিকতায় অনেক সিনেমাতে গান করেছেন তিনি। টিভি, মঞ্চ ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক ও নাটকের গানেও সমান ব্যস্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা।

সম্প্রতি আভরাল সাহিরের সুর ও সঙ্গীতে এবং এম এ আলম শুভর কথায় ‘ড্যান্সিং কার’ নাটকের একটি গান করলেন সায়েরা। নন্দিত শিল্পী সায়েরা রেজার ব্যতিক্রমী ভোকাল টোনের কারণেই ফোক ডিভা বলা হয় তাকে। পারিবারিক কারণে সাময়িকভাবে নিউইয়র্কে বসবাস করলেও গানের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তার সরব উপস্থিতি। এই শিল্পীর হাতে রয়েছে একাধিক নতুন কাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আবারো প্লে-ব্যাকে সায়েরা রেজা

আপডেট টাইম : ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১