ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মুরাদ নূরের সুরে সালমার ‘শর্ত’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা সম্প্রতি এনামুল কবির সুজনের কথায় মুরাদ নূরের সুরে ‘শর্ত’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে রুপকথা মিউজিকের ব্যানারে লংপ্লে রেকর্ডিং স্টুডিওতে কণ্ঠধারণ সম্পন্ন হয়।

গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘সুজন ভাই ও মুরাদ ভাই দুজনের সাথেই আমার প্রথম কাজ। চমৎকার কথা সুরের সমন্বয়ে গানটি আমার ভীষণ মনে ধরেছে। মুরাদ নূর ভাই গানটি শোনালে আত্মিক কারনেই গুরুত্বসহ গানটি করা। শীঘ্রই মিউজিক ভিডিও আকারে শর্ত প্রকাশ পাবে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘সালমা আমাদের লোকজ ঐতিহ্য সঠিক ভাবে বিশ্বে উপস্থাপন করছে। আমি তার শিল্পীসত্তার ভক্ত। আমার আশানুরূপ আস্থায় সালমা কণ্ঠে পূর্ণতা দিয়েছে। আমার অন্যান্য সৃষ্টির মতো শর্ত গানটিও যত্ন নিয়ে করছি। আশা করছি অনেকেরই ভালো লাগবে।’

এনামুল কবির সুজন বলেন, ‘আমার কথায় সালমার এটাই প্রথম কাজ। মুরাদ নূরের সাথেও এটা প্রথম প্রকাশিত কাজ। সে অসাধারণ সুর করেছে। সালমাও তার স্বভাবসুলভ গায়কী দিয়ে গানটি সম্পন্ন করেছে। আশা নয় বিশ্বাস করি ‘শর্ত’ সবার ভালো লাগবে।

রুপকথা মিউজিকের ব্যানারে ‘শর্ত’ গানটি মিউজিক ভিডিও আকারে ডিজিটাল সকল প্লাটফর্মে প্রকাশিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মুরাদ নূরের সুরে সালমার ‘শর্ত’

আপডেট টাইম : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১