ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নতুন ছবির শুটিংয়ে নুসরাত জাহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ এই মুহূর্তে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সন্তান জন্মের পরে পুনরায় লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরলেন তিনি। শুরু করেছেন নতুন সিনেমা ‘জয় কালী কলকাত্তাওয়ালী’র শুটিং। পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই ছবিতে নুসরাতের চরিত্রের নাম রাকা। তার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। সম্প্রতি এই নতুন ছবির শুটিং ফ্লোর থেকে ভাইরাল হয়েছে নুসরাতের ছবি।

ছেলের দায়িত্ব সামলে কেমন করে শুটিং চালাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।’

নুসরাত আরো বলছেন, ‘আমার ফ্লোরে সময় বাঁধা রয়েছে। সেটা আগে থেকেই বলা রয়েছে। অবশ্যই সেটা ছোট্ট ঈশানের জন্য। আর আমার গোটা টিম ভীষণ সাহায্য করছে এই বিষয়ে। খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলছি।’

‘জয় কালী কলকাত্তাওয়ালী’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন, “অনেক ভেবে চিন্তেই নুসরাতের কাছে ছবির অফার নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম নুসরত সদ্য মা হয়েছেন, এখন কী ওর পক্ষে ছবি করা সম্ভব। তবে নুসরাতকে সামনে দেখে অবাক হয়েছি। আগের মতোই নুসরত একেবারে ফিট অ্যান্ড ফাইন।”

‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ছবিতে নুসরাত, সোহম ছাড়া আরও অভিনয় করছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য। এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। জানা গেছে, রাজারহাট এলাকাতে ১লা অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে এই ছবির শুটিং।

এদিকে নুসরাতকে সম্প্রতি নিজের সংসদীয় এলাকা বসিরহাটের হিঙ্গলগঞ্জের কলেজে দেখা গিয়েছে। সেখানে পৌঁছে পরিচালন সমিতির সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বোঝাই যাচ্ছে তিনি ছেলের দায়িত্ব সামলেও পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নতুন ছবির শুটিংয়ে নুসরাত জাহান

আপডেট টাইম : ০২:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১