ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শাহরুখের সাথে দেখা হলো, কেঁদে ফেললেন আরিয়ান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ আরিয়ান খান বাবার সঙ্গে দু’মিনিট কথা বলার সুযোগ পেলেন। মাদক-কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম তাঁদের কথা হয়েছে বলে জানা গেছে। এনসিবি সূত্রে জানা গেছে, কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাদ করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছরের তারকা-সন্তান। জিজ্ঞাসাবাদের সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। সোমবার তাঁকে আবার আদালতে তোলা হবে। সোমবারই তাঁর জামিনের জন্য আবেদন করা হবে।

ভারতের মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি। রবিবার বিকেলে মাদক-কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে শাহরুখ-পুত্রকে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও দু’জন— মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্ট। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তাঁরা।

আরিয়ানের গ্রেপ্তার পরোয়ানা প্রকাশ পেয়েছে ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে। সেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নীচে আরিয়ানের সাক্ষর।

শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শাহরুখের সাথে দেখা হলো, কেঁদে ফেললেন আরিয়ান

আপডেট টাইম : ০২:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১