ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মানিকে মাগে হিথের শিল্পী ইয়োহানি কনসার্টে আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি ভাইরা ল হওয়া ‘মানিকে মাগে হিথে’ গানের শিল্পী ইয়োহানি ভারতে কনসার্ট চলাকালে আহত হয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল তাঁর প্রথম কনসার্ট। চোখের নিচে আঘাতের চিহ্নসহ একটি ছবি তিনি শনিবার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইয়োহানি লেখেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটা প্রথমে বুঝতে পারিনি।’

ইয়োহানি আরও লিখেছেন, ‘আমাদের সঙ্গে আজ কী হবে, তা আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উল্টে যাই, উড়ি বা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে এই ক্ষত আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে।’

ইয়োহানি জানিয়েছেন, তিনি থামছেন না। ভারতে আরও একটি কনসার্টে গাইবেন তিনি। আগামীকাল হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে রয়েছে তাঁর লাইভ শো।

উল্লেখ্য, ইয়োহানির পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তাঁর জন্ম শ্রীলঙ্কায়। বাবা সেনা কর্মকর্তা ও মা বিমানবালা। ইয়োহানি লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজনাও করেন। গান করে পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলঙ্কায় তাঁকে বলা হয় র‍্যাপ কুইন। সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড ছবি ‘শিদ্দাত’-এর টাইটেল ট্র্যাকটি গেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মানিকে মাগে হিথের শিল্পী ইয়োহানি কনসার্টে আহত

আপডেট টাইম : ০৯:৫২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১