ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দীপিকার ঝুলিতে আরও একটি আন্তর্জাতিক অর্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড পেরিয়ে হলিউডেও দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। অর্জনের ঝুলিও পূর্ণ করেছেন দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায়। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক পুরস্কার। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করলেন তিনি। সম্মানজনক এই পুরস্কারের তালিকায় বারাক ওবামা, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বজুড়ে অন্যান্য জনপ্রিয়দের নাম রয়েছে।

জানা গেছে, এই পুরস্কারের জন্য সারাবিশ্বের ৩ হাজার গুণীজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে অবদান এত ভালো ছিল যে, সেখান থেকে শীর্ষদের নির্বাচন করা অনেক কঠিন ছিল। তবে দীপিকা কঠোর পরিশ্রমে অভিনয়-ফ্যাশন দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। সিনেমার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কাজের সঙ্গেও দীর্ঘদিন জড়িয়ে রেখেছেন নিজেকে। যা এই পুরস্কার জয়ে বিশেষ ভূমিকা রেখেছে। এদিকে শিগগিরই দীপিকাকে দেখা যাবে ‘৮৩’, ‘ফাইটার’, ‘দ্য রিটার্নস’, ‘প্রোজেক্ট কে’, ‘পাঠান’সহ বেশ কয়েকটি সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দীপিকার ঝুলিতে আরও একটি আন্তর্জাতিক অর্জন

আপডেট টাইম : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১