ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ব্যবসায়ীকে বিয়ে করছেন মৌনি রায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেমিককে বিয়ে করতে চলেছেন বলিউড তারকা মৌনি রায়। আগেই জানা গিয়েছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নাকি মালা বদল করবেন এই বাঙালি সুন্দরী। এবার মৌনির ভাই বিদ্যুৎ রায় জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতেই হবে মৌনির বিয়ে। পাত্রের নাম সুরজ নাম্বিয়ার। তিনি দুবাই প্রবাসী।

একাধিক স্থানে মৌনির বিয়ের আয়োজন হবে। প্রথমে ইতালি কিংবা দুবাইয়ের কোনো বিলাসবহুল রিসোর্টে বিয়ে করবেন তারা। এরপর মৌনির ইচ্ছা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোচবিহারে নিজের এলাকায়ও একটি আয়োজন রাখা হচ্ছে। জানা গেছে, মৌনির হবু স্বামী সুরজ নাম্বিয়ার বেঙ্গালুরুর একটি জৈন পরিবারের সন্তান। তিনি দুবাইয়ে ব্যবসা করেন। এ বছরের শুরুর দিকে অভিনেত্রী নেহা ধুপিয়ার বাড়িতেই নাকি মৌনি ও সুরজের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল।

প্রসঙ্গত, মৌনি রায়ের জন্ম ও বেড়ে ওঠা কোচবিহারে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন তিনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন।

তবে মৌনি রায় নজর কাড়েন একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে। বলিউডে মৌনির যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। যেখানে তার নায়ক ছিলেন অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও মৌনি রায়ের অবস্থান উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ব্যবসায়ীকে বিয়ে করছেন মৌনি রায়

আপডেট টাইম : ০৩:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১