ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সুইসাইড নোটে যা লিখলেন ভারতের সেই অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের আরও এক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওই অভিনেত্রীর নাম সৌজন্য। তিনি কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্ব শোবিজ জগতের জন্য আরও একটি দুঃসংবাদ। অভিনেত্রী সৌজন্য আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী অভিনেত্রী সৌজন্য বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। বৃহস্পতিবার সেখান থেকেই দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রী সৌজন্যর ৪ পাতার সুইসাইড নোটটি ২৭, ২৮ ও ৩০-এ সেপ্টেম্বর লেখা হয়েছে। যেটি কিনা ইংরেজি ও কন্নড় ভাষায় লেখা। যেখানে সৌজন্য লিখেছেন, তিনি এই পদক্ষেপের জন্য অন্য কাউকে দোষ দেন না। তিনি নিজেই আত্মহত্যার জন্য দায়ী। ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে, তিনি গত বেশ কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন। এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সৌজন্য। এই পদক্ষেপের জন্য মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ফান’, ‘চৌকাট্টু’-র মত কন্নড় ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী সৌজন্য। বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।

এর আগে গত ২৪ জানুয়ারি ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া আত্মহত্যা করেন।

গত বছরের সেপ্টেম্বরে নিপীড়ন ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেন ভারতের তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালি।

২০১৯ সালের আগস্টে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন মুম্বাইয়ের উদীয়মান অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। ওই বছরের একই মাসে ভোজপুরী সিনেমার অভিনেত্রী অনুপমা পাঠক আত্মহত্যা করেন।

মে মাসে আত্মহত্যা চেষ্টা করেছিলেন বলিউড সেনসেশন ইলিয়ানা ডি ক্রুজ। তিনি ২০০৬ সালের তেলুগু চলচ্চিত্র দেবাদাসু-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সুইসাইড নোটে যা লিখলেন ভারতের সেই অভিনেত্রী

আপডেট টাইম : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১