ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চিত্রনায়ক রোশান করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম চিত্রনায়ক জিয়াউল রোশান করোনায় আক্রান্ত হয়েছেন। ‘বেপরোয়া’-খ্যাত এ নায়ক আপাতত হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ খাচ্ছেন। তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রোশান ফেসবুকে লেখেন, ‘কোভিড-১৯ পজিটিভ। কিন্তু এখনই কেন?’

এ প্রসঙ্গে গণমাধ্যমকে রোশান বলেন, ‘আজকে সকালেই আমি কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শ মতো ওযুধ খাচ্ছি ও নিজেকে হোম আইসোলেশনে রেখেছি। আমার মধ্যে করোনার উপসর্গ রয়েছে, কিন্তু তাও গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই নিজের যত্ন রাখুন। খুব শীঘ্রই আবার দেখা হবে।’

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল রোশান-বুবলী অভিনীত ‘চোখ’ সিনেমা। সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণার কাজে অংশ নেন রোশান ও বুবলী। গতকাল দেশের দুটি বেসরকারি টেলিভিশনে একসঙ্গে চোখ প্রচারণার অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। তাই অনেকের ধারণা বুবলী আর রোশান সারাদিন একসঙ্গে পাশাপাশি থাকার কারণে বুবলীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ত বিষয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া মেলেনি।

এদিকে ‘চোখ’ মুক্তির একদিন আগেই করোনা আক্রান্ত হওয়াতে প্রেক্ষাগৃহে বসে আপাতত নিজের অভিনীত সিনেমাটি দেখা হচ্ছে না রোশানের। সেই সাথে সিনেমার প্রচারণা অংশ নিতে পারছেন বা বলে আফসোসও প্রকাশ করলেন ‘রক্ত’খ্যাত এই অভিনেতা।

উল্লেখ্য, তরুণ নির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমাটি সারাদেশের ৩৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে রোশান-বুবলী ছাড়াও অভিনয় করেছেন নিরব ও শহীদুজ্জামান সেলিম এবং আরও অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চিত্রনায়ক রোশান করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১