ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পাঠান’ ও ‘টাইগার ৩’ সিনেমা মুক্তির সময় প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ সিনেমার কাজ নিয়ে। অন্যদিকে বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ ব্যস্ত রয়েছেন ‘টাইগার ৩’ সিনেমার শুটিং নিয়ে। এবার জানা গেল কবে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত সিনেমা দুটি।

বলিউডের সব থেকে সফল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’। আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমা দুটি। ঘনিষ্ঠমহলে এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আদিত্য চোপড়া।

এ ছাড়াও আরও চারটি সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোয়ারদার’, রণবীর কাপুরের ‘সামসেরা’। আর চলতি বছরে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি ২’।

তবে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ এবং সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’ কবে মুক্তি পাবে? তা নিয়েই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অবশেষে সেটি জানা গেল।

দুটি সিনেমার শুটিংই এখনও শেষ হয়নি। শিগগিরউ ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করবেন পরিচালক মণীশ শর্মা। আর কিছুদিনের মধ্যেই ‘পাঠান’এর শেষ পর্বের শুটিং স্পেনে শুরু করবেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। চলতি বছরের মধ্যেই সিনেমা দুটির শুটিং শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পাঠান’ ও ‘টাইগার ৩’ সিনেমা মুক্তির সময় প্রকাশ

আপডেট টাইম : ১০:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১