ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শুরু হচ্ছে ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং আবারও শুরু হচ্ছে বলে জানা গেছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে তুরস্কের বিভিন্ন  লোকেশনে এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং হবে। এ লক্ষ্যে শুটিং লোকেশন দেখতে ২২ সেপ্টেম্বর তুরস্কে গেছেন অনন্ত ও বর্ষা। সেখান থেকে মোবাইল ফোনে অনন্ত  জানিয়েছেন, ‘এ সিনেমার কাজ আমরা টানা শেষ করতে চেয়েছিলাম।

প্রথমে পরিকল্পনা করেছি বাংলাদেশের সিলেট থেকে শুরু করব। এ জন্য লোকেশনও দেখেছিলাম। কিন্তু কিছু জটিলতার কারণে সেটি করতে পারিনি। এরপর ভারতে শুটিং শুরু করি। সেখানেও করোনার প্রকোপ বাড়তে থাকায় শুটিং বন্ধ করতে হয়েছে। তবে ভারতে নির্ধারিত অংশের শুটিং শেষ করেছি। এরপর তুরস্কে শুটিং করার পরিকল্পনা ছিল। সেটিও করোনার কারণে শুরু করতে দেরি হয়। এবার লোকেশন দেখতে এসেছি। অনেক লোকেশন দেখেছিও। ইচ্ছা আছে দেশটিতে শীত নামার আগেই শুটিং শেষ করব।

আগামী মাসের মাঝামাঝি থেকে শুটিং করার পরিকল্পনা আছে। দেখা যাক কী হয়।’ তুরস্কের পর বাংলাদেশের অংশের শুটিং করবেন বলে জানিয়েছেন অনন্ত। এ সিনেমায় নেত্রী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, ‘তুরস্কে বাচ্চাদেরও নিয়ে এসেছি। ২৩ সেপ্টেম্বর ছিল আমাদের দশম বিবাহবার্ষিকী। শুটিং লোকেশন দেখার পাশাপাশি সেটিও উইশ করেছি আমরা। বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় ঘুরছি। চলতি সপ্তাহেই দেশে ফিরব।’

সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। একই সিনেমায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং ও তরুণ অরোরাও অভিনয় করছেন। পাশাপাশি রয়েছেন তুরস্কের জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয়শিল্পী। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্র“য়ারিতে ভারতের হায়দ্রাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন অনন্ত বর্ষা। এ তারকা দম্পতি অভিনীত ‘দিন : দ্য ডে’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শুরু হচ্ছে ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং

আপডেট টাইম : ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১