ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জবাব দেব সিনেমার পর্দায়: পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। জেল থেকে জামিনে বের হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে পরীমণি নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেন, সিনেমার পর্দায় জবাব দেওয়া হবে এসব বিষয়ে।

এই সংবাদ সম্মেলনে গ্ল্যামারকন্যা পরীমণি এসেছেন ‘প্রীতিলতা’ হয়ে। এতে তার ব্যক্তিগত আলাপের চেয়ে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গেই বেশি আলোচনা হয়েছে।

পরীমণি বলেন, দুই বছর ধরে ছবিটি নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। প্রীতিলতা চরিত্রটি একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুই দিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করেছি।

মূলত প্রীতিলতা চলচ্চিত্রের মিট দ্য প্রেস ছিল এটি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমণি।

আলোচিত এ অভিনেত্রী বলেন, আমি চরিত্রের প্রয়োজনে নিজেকে যেভাবে প্রস্তুত করেছি, তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। দর্শকরা ছবিটি দেখার পর তা উপলব্ধি করতে পারবেন।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছবির পরিচালক রাশিদ পলাশ ও গুণী অভিনেত্রী শম্পা রেজা, ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানীসহ টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রীতিলতা ছবিটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এর মধ্যে ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। সেসব পরিকল্পনা জানানোর জন্যই এ সংবাদ সম্মেলন বলে জানান সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জবাব দেব সিনেমার পর্দায়: পরীমণি

আপডেট টাইম : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১