ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কাজ ভালো হলে দর্শকরা গ্রহণ করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ পছন্দ করছে, তাদের চাহিদায় কাজ হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ তারা তো এসে বলে না যে, আমি এই গল্প বা চরিত্র দেখতে চাই। কোনো নির্মাতা বা অভিনেতাও দর্শকদের জিজ্ঞেস করে নাটক বানান না। আমরা যে গল্প তাদের দেখাই তারা সেটাই দেখেন। দেখানোর দায়িত্বটা আসলে আমাদের। একজন অভিনেত্রী হিসেবে আমার কাজই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা। আর কাজ ভালো হলে দর্শকরা সেটা গ্রহণ করেন।’—দর্শক চাহিদা বা দর্শক রুচির পরিবর্তন নিয়ে কথাগুলো বলেন অভিনেত্রী ভাবনা। এখন কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে মানহীন কাজের পাল্লাও ভারি হচ্ছে। রীতিমতো সেগুলো ভাইরালও হচ্ছে। এ নিয়ে অনেকেই দর্শক চাহিদার কথা সামনে আনেন।

এ নিয়ে ভাবনা আরো বলেন, ‘দর্শক চাহিদা বা রুচির বিষয়টি আসলে মুখরোচক গল্প ছাড়া কিছু কিছু না। এটা এক ধরনের গা বাঁচানো কথা। আমরা যা দেখাতে চাই সেটাই আসলে দর্শকরা দেখেন। শুধু শুধু দর্শকদের দোষ দিয়ে লাভ নেই।’ এদিকে ভাবনা বরাবরই বেছে বেছে মানসম্মত কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে দুটি নাটকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘আমি তো খুব বেশি কাজ কখনোই করি না। আমি মানসম্মত কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। বর্তমানে অনিমেষ আইচের এখানে কেউ থাকে না এবং মোস্তফা কামাল রাজের হিট নাটকে অভিনয় করছি। আগামী মাসে এখানে কেউ থাকে না নাটকটির পরবর্তী পর্বগুলোর শুটিংয়ে অংশ নেব। এছাড়া পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে।’

উল্লেখ্য, ‘এখানে কেউ থাকে না’ নাটকটি অতিলৌকিক একটি গল্পে নির্মিত হচ্ছে। যে ধরনের গল্পে খুব কম নাটকই ইন্ডাস্ট্রিতে দেখা যায়। এছাড়া নাটকটিতে ভাবনাকে মাঝে মাঝে ছবি আঁকতে দেখা যায়। যা তার বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কাজ ভালো হলে দর্শকরা গ্রহণ করেন

আপডেট টাইম : ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১