ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কেন বিচ্ছেদের পথে হাঁটছেন সামান্থা-চৈতন্য?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির। গত কয়েক দিন ধরে এমন গুঞ্জন বাতাসে ভাসছিল।

গত আগস্টে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও দৃঢ় হয়।

গুঞ্জন যেন সত্যিতে রূপ না নেয়, সেটিই প্রার্থনা ছিল এ দুই তারকার ভক্ত-অনুরাগীদের। কারণ সাত বছর চুটিয়ে প্রেমের পরিণতি যে বিয়ে, তার বিচ্ছেদ মানতে নারাজ অনেকেই। কিউট কাপল হিসেবে দক্ষিণ ভারতে তাদের পরিচিতি রয়েছে।

এ নিয়ে সামান্থা ও চৈতন্য দুজনের কেউ সরাসরি কিছু না বললেও ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর— বিচ্ছেদের পথেই হাঁটছেন এ দুই দক্ষিণী সুপারস্টার।

তাই প্রশ্ন উঠেছে—  কেন ভাঙছে সামান্থা ও চৈতন্যের সংসার?

জানা গেছে, রুপালি পর্দায় সামান্থা যেভাবে হাজির হন তা মোটেও পছন্দ করছিলেন না স্বামী নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। বেশ কিছু স্ক্রিনে সামান্থা খোলামেলা রূপে হাজির হয়েছেন বলে অভিযোগ চেতন্য পরিবারের।  ‘ফ্যামেলিম্যান-টু’ ওয়েব সিরিজে খোলামেলা ও সাহসী চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, যা আক্কিনেনি পরিবার একেবারেই ভালোভাবে নেয়নি।

তবে বিষয়টি মানতে নারাজ সামান্থা। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে স্বামী চৈতন্যের সঙ্গে। অবধারিতভাবেই দুজনের সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে।

টাইমস অব ইন্ডিয়াকে এ দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র এমনটিই জানিয়েছেন।

সেই সূত্রটি বলছে, বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সামান্থা ও চৈতন্য। বিচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফের এক হতে তাদের একাধিকবার তলব করেছেন আদালত। কিন্তু সিদ্ধান্তে অনঢ় তারা দুজনেই। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই তাদের বিচ্ছেদের প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।

তবে বিয়েবিচ্ছেদের গুঞ্জনের খবরের বিষয়ে এর আগে সামান্থা বলেছিলেন, ‘আমি গসিপ ও গুজবে তখনই সাড়া দেব, যখন আমার মনে হবে এটি দরকার। অন্য সবার মতো আমিও আমার মতামতের অধিকারী। বিতর্ক, গুজব চলবেই, আমি বিতর্কের মুখে মন হারিয়ে ফেলার মতো নারী নই। সোশ্যাল মিডিয়া ট্রল ও বিতর্ক আমাকে প্রভাবিত করে না।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর— দুটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ সামান্থা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কেন বিচ্ছেদের পথে হাঁটছেন সামান্থা-চৈতন্য?

আপডেট টাইম : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১