ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রভাস-পূজার গুঞ্জনে মুখর বলিউড, যা বললেন নির্মাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রুপালি পর্দায় একে অপরের রোমান্সে বুঁদ হয়ে থাকলেও পর্দার বাইরে নাকি সম্পর্ক একেবারেই খারাপ চলছে প্রভাস ও পূজা হেগড়ের।

বলিউড সিনেমা ‘রাধেশ্যাম’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ দুই দক্ষিণী তারকা।

আর সেই সিনেমার শুটিং থেকেই অভিনেত্রী পূজার ওপর মহাবিরক্ত ‘বাহুবালী’খ্যাত প্রভাস।

পূজা সময়মতো শুটিং সেটে আসেন না বলে তার সঙ্গে নাকি কথা বলাই বন্ধ করে দিয়েছেন প্রভাস। দক্ষিণী নায়িকার ব্যবহারেও অসন্তুষ্ট তিনি।

পূজা হেগড়ের বিরুদ্ধে আনা অভিযোগসহ গোটা বিষয়টি এখনও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। প্রভাস-পূজার এই মনোমালিন্যের বিষয়টি এখন বলিউড আঙিনার চর্চিত বিষয়।

অবশেষে সেই গুঞ্জনে আগুনে পানি ঢালার চেষ্টা করলেন ‘রাধেশ্যাম’ সিনেমার নির্মাতারা। প্রভাস-পূজাকে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে বিবৃতি দিয়েছে তারা।

তারা জানান, প্রভাস আর পূজাকে ঘিরে উড়ে বেড়ানো খবরগুলোর কোনো ভিত্তি নেই। এ দুই তারকা একে অপরকে অত্যন্ত সম্মান করেন। পর্দার বাইরে তাদের সম্পর্ক দারুণ, পর্দায়ও তাদের ক্যামিস্ট্রি দারুণ উপভোগ্য, যা সিনেপ্রেমীর হৃদয় কাড়বে।

শুটিং সেটে পূজার দেরি করে আসার খবরও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতারা।

তারা বলছেন, পূজা সবসময় সময়মতো সেটে পৌঁছাতেন এবং নির্মাতাদের নির্দেশনা যথাযথ মেনে চলেই কাজ করেছেন। অপেশাদারিত্বের কিছুই প্রকাশ পায়নি পূজার কাছ থেকে। তাকে নিয়ে এসব গুজব কল্পনাপ্রসূত ভিত্তিহীন। ‘রাধেশ্যাম’ সিনেমার কারিগররা এটি পর্দায় আনার জন্য উদ্গ্রীব হয়ে আছে।

জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি মুক্তি পাবে ‘রাধেশ্যাম’ সিনেমা। রোমান্টিক-ড্রামাভিত্তিক সিনেমার নির্মাতা রাধাকৃষ্ণ কুমার। হায়দরাবাদ, ইতালি, জর্জিয়ায় এই ছবির শুটিং হয়েছে। সিনেমায় প্রভাসকে বিক্রমাদিত্যর চরিত্রে দেখা যাবে। আর প্রেরণা নামের এক সংগীত শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন পূজা। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় মুক্তি পাবে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রভাস-পূজার গুঞ্জনে মুখর বলিউড, যা বললেন নির্মাতা

আপডেট টাইম : ০৬:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১