ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নুসরাতের সন্তানের জন্য উপহার পাঠালেন কে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় এক মাস হতে চললো টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের ছেলে ঈশানের বয়স। হয়তো সেই উপলক্ষেই মঙ্গলবার ছোট্ট ঈশানের জন্য ঝাঁপি ভর্তি উপহার গিয়ে পৌঁছাল মা নুসরাতের কাছে। আর সেই সব কিছুই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন নতুন মা।এদিন নিজের ইনস্টাগ্রামে নুসরাত একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, ঈশানের জন্য আসা ঝাঁপি ভর্তি উপহারের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটি জামা, মোজা, শ্যাম্পুসহ আরও অনেক কিছু। সঙ্গে কাগজে লেখা ঈশানের নাম। আবার কোথাও ঈশানের উদ্দেশ্যে লেখা, ‘তোমাকে এই পৃথিবীতে স্বাগত’।

কিন্তু কে পাঠালো ছোট্ট ঈশানের জন্য এত সুন্দর উপহার আর বার্তা। নুসরাতের ভিডিও থেকে জানা যাচ্ছে, ঈশানের জন্য এই উপহার পাঠিয়েছেন রুদ্রদীপ ও ঋত্বিকা নামে দুজন। এর মধ্যে রুদ্রদীপ হলেন নুসরাতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তীর ম্যানেজার। ঋত্বিকা হলেন রুদ্রদীপের স্ত্রী।

গত ২৬ আগস্ট কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় নায়িকা নুসরাত। প্রথমদিকে না জানা না গেলেও ইতোমধ্যে প্রকাশ হয়েছে ঈশানের বাবার নাম। তিনি হলেন নুসরাতের বর্তমান প্রেমিক যশ দাশগুপ্ত। ঈশানের জন্ম নিবন্ধনপত্র থেকে এই নামটি সামনে আসে।

যদিও ঈশানের জন্মের পর থেকেই নানা ইঙ্গিত দিয়ে নুসরাত বোঝাতে চেষ্টা করেছেন যে, যশই তার সন্তানের বাবা। কলকাতা পৌরসভার ওয়েবসাইটে ছেলের জন্ম নিবন্ধনপত্রের তথ্য প্রকাশের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, ঈশানের বাবা যশই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নুসরাতের সন্তানের জন্য উপহার পাঠালেন কে?

আপডেট টাইম : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১