ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রড ও অ্যাসিড হাতে নায়িকাকে আক্রমণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ওষুধ কিনে ফেরার পথে মুম্বাইয়ের রাস্তায় হামলার মুখে পড়লেন কলকাতার নায়িকা পায়েল ঘোষ। হঠাৎ কয়েকজন দুষ্কৃতিকারী এই নায়িকার ওপর চড়াও হয়। নিজের গাড়িতে ওঠার সময় তারা আক্রমণ করে বলে অভিযোগ পায়েলের। তিনি জানিয়েছেন, তাদের হাতে কাঁচের বোতল ছিল। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর দুষ্কৃতিকারীদের হাত থেকে তিনি পালাতে সক্ষম হন।

ধ্বস্তাধস্তির ফলে বাম হাতে সামান্য আঘাতও পেয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হাতে ক্রেপ ব্যান্ডেজ পরা ছবিও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর অনুমান- কাচের বোতলে দুষ্কৃতিকারীদের হাতে অ্যাসিড ছিল। ইনস্টাগ্রামে পায়েলের ফ্যান পেজ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই ঘটনা বিস্তারিতভাবে জানাতে দেখা গেছে অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পায়েল বলেন, আমি ওষুধ কিনতে গেছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাব, সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানাটানি শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনোরকমে পালিয়ে বাঁচি। হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাদের চিনতে পারিনি।

তিনি আরো বলেন, ‘ওরা আমাকে রড দিয়ে মারার চেষ্টা করছিল। আমি পালাতে চেষ্টা করি এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বাম হাতে এসে পড়ে। আমি চোট পাই। এই ধরনের ঘটনা আমার সঙ্গে কখনো ঘটেনি। জীবনে প্রথম মুম্বাইয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি জানি না কী করে এমন হলো।’

ঘটনার জেরে এখনো ভয়ে ভয়ে রয়েছেন নায়িকা। এ ঘটনায় তিনি মুম্বাই থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রড ও অ্যাসিড হাতে নায়িকাকে আক্রমণ

আপডেট টাইম : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১