ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চাঁদপুরে যাবেন কলকাতার কৌশানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ওপার বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এবার নিজ দেশে নয় তিনি যুক্ত হয়েছেন ঢাকার একটি সিনেমায়। জানা গেছে, সিনেমার নাম ‘পিয়া রে’। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে নায়কের ভূমিকায় থাকছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান। এই সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার জন্যই বাংলাদেশে আসছেন কলকাতার কৌশানি।

জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবেন অভিনেত্রী। এরপর যাবেন পুবাইল এবং ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে। কারণ এই দুটি লোকেশনেই হবে ‘পিয়া রে’ সিনেমার শুটিং। এ বিষয়ে প্রযোজক সেলিম খান বলেছেন, ‘করোনার কারনে সিনেমাটির কাজ শুরু করা যাচ্ছিল না। এখন তো লকডাউন নেই। পরিস্থিতিও স্বাভাবিক প্রায়। সেজন্যই শুটিং শুরু হচ্ছে। কৌশানির এ দেশে এসে শুটিং করার ব্যাপারে ইতোমধ্যে সরকারি অনুমতি নেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন।’

সিনেমাটিতে কৌশানি ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ। এটি পরিচালনা করছেন পূজন মজুমদার। শাপলা মিডিয়ার প্রযোজনায় ইতোমধ্যে আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন কৌশানি। এগুলো হলো ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমাতেই কৌশানির বিপরীতে আছেন তার বাস্তব জীবনের প্রেমিক বনি সেনগুপ্ত। অবশ্য সিনেমাগুলো কলকাতা থেকেই নির্মিত হয়েছে এবং সেখানেই মুক্তি পাবে। পরে আমদানির মাধ্যমে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চাঁদপুরে যাবেন কলকাতার কৌশানি

আপডেট টাইম : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১