ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

তারাও যেন ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সারা বিশ্বে একজন মানুষের মতো দেখতে মোট সাতজন মানুষ আছে—এ কথা অনেকেই বলে থাকেন! এবার তারই প্রমাণ পাওয়া গেলো। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এ অভিনেত্রীর মতো আরো ছয়জন নারীর দেখা মিলেছে। যারা ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক। আর এই সন্ধান মিলেছে ইনস্টাগ্রামের বদৌলতে। আর এসব ছবি নিয়ে ইন্টারনেটে চলছে তুমুল আলোচনা। এই ছয় নারীকে নিয়ে এই প্রতিবেদন।

স্নেহা উল্লাল
ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে যখন সালমান খানের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়, তখন স্নেহা উল্লালকে বলিউডে নিয়ে আসেন সালমান খান। এই অভিনেত্রী বলিউডে পা রাখার পর অনেকে তার মধ্যে ঐশ্বরিয়ার লুক খুঁজে পান। ‘লাকি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন স্নেহা। যদিও বলিউডে সেভাবে দর্শকদের মন মজাতে পারেননি স্নেহা। পরবর্তীতে দক্ষিণের ‘নেনুন মেকু তেলুসা’ সিনেমায় অভিনয় করেন স্নেহা। তারপর অনেক দক্ষিণী সিনেমায় অভিনয় করলেও সেভাবে ক্যারিয়ারে উত্থান দেখেননি এই অভিনেত্রী।

মাহালাঘা জাবেরি
ইরানি-আমেরিকান লেখিকা মাহালাঘা জাবেরিকেও দেখতে ঐশ্বরিয়ার মতোই মনে হয়। অনেকে ঐশ্বরিয়ার সঙ্গে তাকে তুলনা করেন। মার্কিন ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতনামা মাহালাঘা পেশায় একজন মডেল। তার চোখের দীপ্তিতে অনেকেই ঐশ্বরিয়াকে খুঁজে পেয়েছেন। ফলে নেটদুনিয়ায় মাহালাঘার ছবি দারুণ ঝড় তুলেছে।

মানসী নায়েক
ভারতের মারাঠি অভিনেত্রী মানসী নায়েক। তাকে দেখতে হুবহু ঐশ্বরিয়া বলেই মনে হয়। নেটিজেনরা অন্তত তাই বলছেন। এক সময় ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে ওঠা মানসীর বয়স বর্তমানে ৩৪ বছর। মারাঠি তারকা মানসী ‘তিনবাক্য ফজিতি আইকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। যা মন জয় করেছে অসংখ্য দর্শকের।

আম্মানা ইমরান
পাকিস্তানের ব্লগার আম্মানা ইমরান। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। একটি ছবিতে একেবারে হুবহু ঐশ্বরিয়া রাইয়ের মতো লাগছে তাকে। ইন্টারনেটের বদৌলতে আম্মানা রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গেছেন। ২৬ বছর বয়সী আম্মানা চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তিনি টিকটকার হিসেবেও কাজ করেন। ঐশ্বরিয়া অভিনীত ‘দেবদাস’, ‘উমরাও জান’, ‘মহাব্বতে’ সিনেমার দারুণ ভক্ত আম্মানা।

আমুজ অমৃতা
ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমা ‘ইরুভর’। এই সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে একটি ফটোশুটে নিজেকে তুলে ধরেন আমুজ অমৃতা। আর এ ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ‘ইরুভর’ সিনেমায় ঐশ্বরিয়া যেভাবে নিজেকে সাজিয়েছিলেন একইভাবে এই ফটোশুটের ছবিতে আমুজকে পাওয়া যায়। এরপর টিকটক আর ইনস্টাগ্রামে সাড়া ফেলেন তিনি।

আশিতা রাঠোর
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া আশিতা রাঠোরের ছবি দেখে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করেন নেটিজেনরা। ভারতের ইন্দোরের মেয়ে আশিতা। তার রূপে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

তারাও যেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১