ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ময়মনসিংহের হালুয়াঘাটে পার্ক বানালেন কণ্ঠশিল্পী সালমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজআপ তারকা সালমার নিজস্ব অর্থায়নে তার শ্বশুর বাড়ি এলাকা ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার জুগলী ইউনিয়নের জাদুকুড়া গ্রামে প্রায় ৬ একর জায়গায় নির্মিত পার্কের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

এ সময় সালমা কালের কণ্ঠকে বলেন, অনেকদিন ধরেই আমি আর আমার স্বামী এমন একটি পার্ক করার পরিকল্পনা করছি। অবশেষে সেটি আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়িত হলো।

তিনি আরো বলেন, বিনোদন পিয়াসীদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হলো। পার্কেও কিছু কাজ বাকি রয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

এর আগে নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এই শিল্পী। তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন। করোনাকালেও নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে হালুয়াঘাটে ব্যাপক উপস্থিতি দেখা গেছে কণ্ঠশিল্পী সালমার। তার প্রতিষ্ঠিত সাফিয়া ফাউন্ডেশনের হয়ে তিনি সাহায্য করেছেন দরিদ্র মানুষদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে পার্ক বানালেন কণ্ঠশিল্পী সালমা

আপডেট টাইম : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১