ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিজয়!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। এতে তার বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখরের নামও রয়েছে। খবরটি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুল চর্চিত বিষয়ে পরিণত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেতা বিজয় একটি মামলা দায়ের করেছেন। যাতে উল্লেখ করেছেন, বাবা-মাসহ তার প্রাক্তন কর্মকর্তা যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন।

২০২০ সালের নভেম্বরে এ বিষয়ে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন। যাতে এ অভিনেতা বলেন—‘আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। যদি কেউ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিজয়!

আপডেট টাইম : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১