ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পরীমণিকে নিয়ে নতুন মিশনে নামছেন সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার নতুন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এ রাবেয়া চরিত্রে হাজির হবেন এবার তিনি। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিনেমাটিতে এই অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছেন নির্মাতা সেলিম। এর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় গ্ল্যামারাস নায়িকার খোলস পাল্টে অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছিলেন এই পরী।

প্রসঙ্গে পরীমণি বলেন, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরেই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। আজ রাতে কাজটির জন্য চুক্তিবদ্ধ হলাম।’

তবে এর আগে রাবেয়া চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া। গেলো ৮ সেপ্টেম্বর সিনেমাটি থেকে সরে এসেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। এবারই প্রথম নয়, এর আগেও গিয়াস উদ্দিন সেলিমের একাধিক কাজ করবে করবে করেও করা হয়নি ফারিয়ার। মূলত শিডিউল জটিলতায় ‘গুনিন’ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী।

এদিকে রাবেয়ার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে পরীমণিকে নেয়া প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘প্রথমে চরিত্রটি নুসরাত ফারিয়ার করার কথা ছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি। নতুন অপশন হিসেবে পরীমণিকে নিলাম। চরিত্রটিতে তাকে ভালো মানাবে। “স্বপ্নজাল” সিনেমা ও “প্রীতি” ওয়েব সিরিজে পরীমণির সঙ্গে আমি কাজ করেছি। তাই এই ছবিতে তার সঙ্গে কাজ করা আরও সহজ হবে বলে মনে করি।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। ছোটগল্পের নাম অনুসারেই ফিচারফিল্মের নামকরণ করা হয়েছে। অক্টোবর থেকে গুনিন এর শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ লিখছেন গিয়াস উদ্দিন সেলিম নিজেই। এটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।

জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর সিনেমার বাকি কাজ হবে মানিকগঞ্জে।

‘গুনিন’র গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। এখানে প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। সিনেমাটিতে পরীমণি ছাড়াও আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, নায়লা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী সরকার অপুসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পরীমণিকে নিয়ে নতুন মিশনে নামছেন সেলিম

আপডেট টাইম : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১