ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সিঁদুরে সিঁথি রাঙিয়ে যশের সঙ্গে বিশ্বকর্মা পূজায় নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একটা বিতর্ক শেষ না হতেই, এই তারকাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন কোনো জল্পনা। কয়েকদিন আগেই অভিনেতা যশকে নিজের সন্তানের বাবা ঘোষণা দিতেই সামনে এলো আরেক ঘটনা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যে ছবি সবার চোখে পড়লো, তা দেখে নিঃসন্দেহে হয়রান নেটিজেনরা।

এদিন, যশ দাশগুপ্তের নতুন ছবি ‘চিনে বাদাম’-এর নায়িকা তথা প্রযোজক এনা সাহার কার্যালয়ে বিশ্বকর্মা পূজায় হাজির হয়েছিলেন যশ-নুসরাত। দুধে-আলতা রঙা সালোয়ার কামিজে সেজেছেন নুসরাত। কানে ঝুমকা, খোলা চুল আর ঠোঁটে গোলাপি লিপস্টিকের আভা। আর যশের পরনে ছিল আকাশি রঙা শার্ট ও নীল জিন্স।

তবে নুসরাতের সব সাজকে ছাপিয়ে তার সিঁথির ওই জ্বলজ্বলে লাল সিঁদুরে চোখ আটকে গেল। এদিন, নুসরাত কোনো শ্যুটে হাজির হননি, গিয়েছিলেন বিশ্বকর্মা পূজায় যোগ দিতে। তাহলে কী কারণে নায়িকার সিঁথিতে এই সিঁদুর? তবে কি সত্যিই বিয়ের পর্ব সেরে ফেলেছেন যশ ও নুসরাত? এমনই প্রশ্ন দেখা দিয়েছে নেটিজেনদের মনে।

এদিকে, নুসরাত এবং সিঁদুর, এই দুই বিষয়ের যোগসূত্র অনেক দিনের। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর মিমি চক্রবর্তী এবং নুসরাত সংসদে গিয়েছিলেন। ইসলাম ধর্মের হয়েও সিঁদুর পরার জন্য নুসরাতকে কটাক্ষের শিকার হতে হয়। তার পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যশ এবং নুসরাতকে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যায়। সেখানে মদন মিত্রও উপস্থিত ছিলেন। তখনো নুসরাত সিঁদুর, শাখা-পলা পরেছিলেন। এবারও সদ্য মা হওয়া নুসরাত জোর বিতর্কের মাঝে সিঁদুর পরে দেখা দিলেন। সঙ্গে তার সন্তানের বাবা যশ।

এর আগে গত জুনে প্রকাশ্যে এসেছিলো নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তার পর থেকেই নায়িকার সন্তানের বাবার পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলে। তবে এই বিতর্ককে পাত্তা দেননি নুসরাত। গত ২৬ আগস্ট ছেলের মা হন তিনি। এরপর গত বুধবার রাতে প্রকাশ্যে এসেছে তার সন্তানের বাবার পরিচয়।

কলকাতা পৌরসভার নথি বলছে, নুসরাতের ছেলের পুরো নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের জায়গায় তিনি অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন। এই বিস্ফোরক তথ্য সামনে আসার পরই সিঁদুর মাথায় প্রকাশ্যে এলেন নুসরাত জাহান রুহি। যার ব্যাখ্যা জানতে চান নেটিজেনরা। তবে এখনই তা জানা যাচ্ছে না, যতক্ষণ না এই অভিনেত্রী নিজে কিছু খোলাসা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সিঁদুরে সিঁথি রাঙিয়ে যশের সঙ্গে বিশ্বকর্মা পূজায় নুসরাত

আপডেট টাইম : ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১